• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • জয়পুরহাট

চাঁদা না দেওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলা-লুটপাট, গ্রেপ্তার ১

জয়পুরহাট প্রতিনিধি
  ২৩ আগস্ট ২০২৬, ২১:২১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

জয়পুরহাটের আক্কেলপুরে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৮ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার প্রধান আসামি রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার দুপুরে উপজেলার কৃষ্ণকোলা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালংকার, দোকানের যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

রোববার আক্কেলপুর থানায় মামলা করেন ব্যবসায়ী কাশেম আলী। এজাহারে নগদ ৭ লাখ টাকা লুট এবং ৬ লাখ ৯০ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে উপজেলার বুড়াপুকুর-বিষ্ণপুর গ্রামের সাগর হোসেন ৩ লাখ ১৫ হাজার টাকায় একটি ইজিবাইক কেনেন। গত ৯ আগস্ট রাতে তাঁর বাড়ির তালা কেটে ইজিবাইকটি চুরি হয়। এখনো সেটি উদ্ধার হয়নি।

গত শুক্রবার রাতে বুড়াপুকুর এলাকায় কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা ধাওয়া করে তিনজনকে আটক করেন। এ সময় একজন পালিয়ে যান। পরে চাঁরদীঘি গ্রামের রাজু ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

পরদিন শনিবার বুড়াপুকুর গ্রামের একটি মসজিদের পাশে রাজুর নেতৃত্বে সালিস বসে। এতে আটক তিনজনসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। পরে আটক ব্যক্তিদের কৃষ্ণকোলা গ্রামের ভাই-ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও মেশিনারিজের দোকানে নিয়ে যাওয়া হয়। সেখানে বুড়াপুকুর-বিষ্ণপুর ও চাঁরদীঘি গ্রামের কয়েক শ মানুষ জড়ো হন।

একপর্যায়ে রাজুর নেতৃত্বে লোকজন দোকান ও পাশের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বাড়িতেও হামলা চালিয়ে বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক তিন সন্দেহভাজনকে থানায় নিয়ে যায়। তাঁদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে পরে তাঁরা জামিনে মুক্তি পান।

ব্যবসায়ী আল আমিন বলেন, প্রায় এক যুগ ধরে তিনি ও তাঁর ভাই আজাদ এলাকায় ওয়ার্কশপের ব্যবসা করছেন। কয়েক দিন আগে রাজু তাঁর লোকজন নিয়ে পিকনিকে যাওয়ার কথা বলে তাঁদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা চান। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ব্যবসায়ী আজাদ অভিযোগ করেন, চোরাই ইজিবাইকের মালামাল কেনাবেচার অভিযোগ তুলে গুজব ছড়িয়ে তাঁদের দোকান ও বাড়িতে হামলা চালানো হয়েছে। হামলায় নগদ টাকা, স্বর্ণালংকার ও দোকানের যন্ত্রাংশসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

আরও পড়ুন

রাজবাড়ীতে পারিবারিক সম্পত্তির বিরোধে ব্যবসায়ীকে হত্যা, আপন ভাইসহ গ্রেপ্তার ৩

দক্ষিণ সুনামগঞ্জে প্রাইভেটকারে ৪০ কেজি গাঁজা জব্দ, আটক ১

লালমনিরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে বরাদ্দ আত্মসাতের অভিযোগ, মানববন্ধনে উত্তেজনা

তবে পুলিশ জানিয়েছে, চোরাই ইজিবাইকের মালামাল কেনাবেচার অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, চোরাই ইজিবাইকের মালামাল কেনাবেচার অভিযোগকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে রাজু ও তাঁর লোকজন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২৩ আগস্ট বিকেলে ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার প্রধান আসামি রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এমএস/

  • জয়পুরহাট
এ সম্পর্কিত আরও খবর
জয়পুরহাটে ৬০০ সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ
জয়পুরহাটে ৬০০ সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ
জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ
জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ
জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে আটক ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে আটক ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।